ঝর্ণার উৎস কি সুন্দর
পানির ধারা কুলু কুলু শব্দ
হাজারো বাধা পেরিয়ে আপন গন্তব্যে
উৎসেই প্রতিশ্রুতি গন্তব্যের মহামিলনের।
ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস জোয়ার আটকানো দায়।
প্রকৃতির দেয়া মা উচ্চারণ
মলাট বন্দী হয় কি দুঃশাসন অপমানে?
বিক্ষুব্ধ ভালোবাসা জন্ম দেয় মহা সংগ্রামের
আজন্ম লালিত স্বপ্ন মানুষের মা মাটি মানুষ
শুধু মায়ের ভাষাতেই।
২৯-০২-২০২০
