ভিআইপি নামের জমিদারি প্রথা চলছে; জনগণ এখন আধুনিক দাস! | ড. তুহিন মালিক


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ দাসপ্রথা বিলুপ্ত! জমিদারি প্রথাও বিলুপ্ত! অথচ ভিআইপি নামের জমিদারি প্রথা বিলুপ্ত হয়নি!

সরকারি ৯৯৯ কল সেন্টারের জমিদারের কাছে ঘাট কর্তৃপক্ষ ভিআইপি! ঘাট কর্তৃপক্ষ নামক জমিদারের কাছে জেলা প্রশাসক ভিআইপি! জেলা প্রশাসক নামক জমিদারের কাছে যুগ্ম সচিব ভিআইপি। যুগ্ম সচিব নামক জমিদারের কাছে লোকাল লিডার ভিআইপি।

লোকাল লিডার নামক জমিদারের কাছে এমপি সাহেব ভিআইপি। এমপি সাহেব নামক জমিদারের কাছে মন্ত্রী মহোদয় ভিআইপি। মন্ত্রী মহোদয় নামক জমিদারের কাছে মাননীয় আর মহামান্য ভিভিআইপি। আর আমরা জনগণরা সব আধুনিক দাস!!

সংবিধান বলছে এই সকল জমিদার-ভিআইপিরা হচ্ছে জনগনের সেবক। আর জনগন হচ্ছে রাষ্ট্রের মালিক। একথা যদি সত্য হয়। জনগন যদি আসলেই রাষ্ট্রের মালিক হয়। আর এসব জমিদার-ভিআইপিরা যদি আসলেই রাষ্ট্রের সেবক হয়। তাহলে বিদ্যমান অসাংবিধানিক ভিআইপি ব্যবস্থা এখনই বাতিল করতে হবে। দেশ স্বাধীন হয়েছে, জনগণ কেন দাসত্বে থাকবে?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *