প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: রাজধানীর লালবাগ থানায় এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে গ্রেফতার করেছে পুলিশ। মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল করার সময় নূরসহ আরও ছয়জনকে আটক করা হয়।
সোমবার রাতে শাহবাগে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
.jpg)
নুরুল হক নূর
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, নূরসহ কয়েকজন মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছিলেন। এসময় তাদের মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। নূরের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণ মামলা তো আছেই, সঙ্গে পুলিশের ওপর হামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছে।
এরআগে সোমবার ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল-মামুন (১৮), নাজমুল হাসান সোহাগ (১৮), সাইফুল ইসলাম (১৮), নাজমুল হুদা (২৫) ও আব্দুল্লাহ হিল কাফি (২৩)।
ছেড়ে দেয়া হয়েছে নূরকে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।সোমবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘নুরকে ছেড়ে দেয়া হয়েছে’।এর আগে আজ রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিল।রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ঢাবির এক ছাত্রী। এই মামলার প্রতিবাদে আজ বিকেলে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানেই পুলিশের ওপর ওই হামলা করা হয় বলে অভিযোগ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ/সালাহ উদ্দীন