ভয়েস অব মৌলভীবাজারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রবাস বার্তা ২৪ডটকম নিউজডেস্কঃ  ভয়েস অব মৌলভীবাজারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টায় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের জুলিয়া শপিং সেন্টারের ৩য় তলায় কায়রান রেষ্টুরেন্টে এ মতবিরিময় সভা অনুষ্ঠিত হয়।

শহরের প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব জননেতা মো: ফিরোজ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, আমেরিকা প্রবাসী শেখ সামছু তালুকদার, মো: হাবিবুর রহমান সুমন, এমদাদ তরফদার, মৌলভীবাজারের অজয় সেন, ফাতেমা জহুরা, আনোয়ার হোসেন দুলাল, টিপু চৌধুরী, সৈয়দ ছায়েদ আহমদ, তাজুল চৌধুরী, আব্দুল ওয়াহাব পান্ন, সৈয়দ মোকাম্মিল আলী, জুয়েল আহমদ, মো: সুমেল ও আব্দুল কাইয়ুম আরো অনেকেই উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শনিবার পৌর সভার উদ্যোগে জেলার কৃতি সন্তান বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আহমদসহ তিন এমপিকে নাগরিক সংবর্ধনা অংশগ্রহণ, তাদের অংশগ্রহনে তোরণ নির্মান এবং ক্রেষ্ঠ প্রদানের সিদ্ধান্ত হয়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *