মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে – এম,এ,গফফার


“মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি মানুষ কি
পেতে পারে না ও গো বন্ধু
মানুষ মানুষের জন্যে ”

ভূপেন হাজারিকার গানের কথায় আমার লেখার সূচনা –
আমরা মানুষ জাতি এ বিশাল অনন্ত ভুবনে অনেক ভবিষ্যৎ আশা, বাসনা,উদ্দিপনা,অনুপ্রেরণা,অনুসুচনা নিয়ে জন্মেছি। মহান আল্লাহ পাক আমাদের মানব জাতিকে আশরাফুল মাখলুকাত নামে সৃষ্টি করেছেন।

মানব জাতিকে সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন।আমাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, মায়া,মহব্বত, ধর্মীয় শিক্ষা সবকিছু দিয়েই মানুষকে উত্তমরূপে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর দেওয়া অফুরন্ত জ্ঞান,বুদ্ধি, বিবেক,বিবেচনা থাকার পর ও কি আমাদের হ্রদয় আত্বার মধ্যে, বিবেকের মধ্যে মনুষ্যত্ব আছে ?

প্রকৃত খাটি মানুষ রুপে সৃষ্টি করে মহান আল্লাহপাক আমাদের মধ্যে কোন কিছুই অভাব রাখেন নাই।
মানব জাতি সর্বশ্রেষ্ঠ বলে ইতিহাসে আমরা শেষ্ঠত্ব অর্জন করতে পারছি কি ?

হিংস্র জাতি পশুর বিবেক নেই,মন নেই, রাগ আছে, হিংস্রতা আছে,মারামারি করলে রক্তাক্ত অবস্থায় খুন না করে চলে যায়।

কিন্তু কিছু কিছু মানুষ নামের অমানুষ হিংস্র জানোয়ার পরিকল্পিত ভাবে এ মায়ার মানুষটি তীলে তীলে অমানুষিক ভাবে রক্তাক্ত করে নির্মম ভাবে খুন করে তাদের হিংস্র আত্মার রক্তের পিয়াস মেটায়।

আমাদের দেশের প্রচলিত আইন ব্যবস্থাপক (প্রসাশনিক) প্রসাশনিক কর্তৃপক্ষের বরাবরে আমার প্রশ্ন – ন্যায় অন্যায়ের প্রকৃত আইনের শাসনে সঠিক রুপে বিচার বিবেচনায় আইনকে প্রয়োগ করলেই মানব জাতি বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠত্ব বলেই প্রমান থাকবে যুগ যুগান্তর।

এম,এ,গফফার
ডার্নাল,শেফিল্ড,
ইংল্যান্ড

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *