“মা” – গোলাম কিবরিয়া


মা তুমি বলেছিলে যুদ্ধে যাও
তোমার কথার হবো কেমনে অবাধ্য
শক্ত হাতে ধরেছিলাম অস্ত্র
ফিরে পেয়েছিলাম স্বাধীন এক রাষ্ট্র।

তুমি বলেছিলে দু বেলা ভাত দিবে
বস্ত্রহীনের গায়ে কাপড় থাকবে
চাষী তার চাষের ন্যায্য মুল্য পাবে
কে জানতো সব তোমার মিথ্যা আশ্বাস হবে।

তুমি বলেছিলে সবুজ শষ্য বাংলা
গড়ে উঠবে একটা সোনার বাংলা
কোথায় ঘুমিয়ে আছে বড় বড় ওয়াদা
রাজনীতিতে নাম লিখে নিয়েছো ফায়দা।

মা লজ্জা হয় না মিথ্যা প্রতিশ্রুতিতে
কৃপণতা করি না তোমায় ভালবাসতে
এক ঝাঁক শকুনের দল উড়ে বেড়ায় নীল গগনে
ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে কতোক্ষনে।

লস এঞ্জেলেস
২৪শে নভেম্বর ২০১৮ ইং।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *