প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম মিশিগান প্রতিনিধি ফারজানা চৌধুরী :: ২৮ জুন রবিবার দুপুর ২ ঘটিকার সময় হ্যামট্রামেক সিটি’র কাবাব হাউজে কামরুল হাসানের সমর্থনে চিটাগং ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান এর নেতৃবৃন্দ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিটি’র তিনবারের নির্বাচিত বর্তমান কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ওয়েইন কাউন্ট্রি ডিস্ট্রিক্ট-৩ থেকে কমিশনার পদে প্রার্থীতা ঘোষনা করেছেন।বক্ত্যবের শুরুতেই কাউন্ট্রি কমিশনার প্রার্থী কামরুল হাসান নির্বাচন করার ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন “কেন আমাকে ভোট দিয়ে কাউন্টি কমিশনার নির্বাচিত করবেন? যদি আপনারা অন্যান্য কাউন্টির দিকে খেয়াল করেন তাহলে দেখবেন ট্যাক্স রিটার্ন পর্যাপ্ত প্রাপ্তিতা, রাস্থা-ঘাট সহ সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো।

আমরাও তো এখানে থেকে অনেক ট্যাক্স প্রদান করি। তাহলে কেন আমাদের হ্যামট্রামেক সিটি সহ ওয়েইন কাউন্টির অন্যান্য সিটিতে উন্নতি নাই? আমরা যে সিটিতে বসবাস করি সেখানে বাৎসরিক বাজেটে সিংগভাগ প্রসাশনিক কাজে ব্যয় হয়। বাজেটের বাকী ২০% ব্যয় হয় সিটি’র অন্যান্য উন্নয়নে।
এই হলো আমাদের অবস্থা। এই সব অনিয়ম সহ অন্যান্য বিষয়ের উন্নতির জন্য আমাদের কমিউনিটি থেকে একজন প্রতিনিধি নির্বাচিত করা দরকার” মোহাম্মদ কামরুল হাসান আরো বলেন “মিশিগানের হ্যামট্রামেক ও ডেট্রয়েট সিটিতে বাংলাদেশের অধিকাংশ অভিবাসী বসবাস করেন।
আমি মনে করি আমাদের বাংলাদেশী ভোটাররা যদি সার্বিক সহযোগীতা করেন তাহলে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ” মতবিনিময় সভায় নির্বাচনি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কথা বলেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন উদ্দিন দীপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, মোস্তফা কামাল, সেলিম আহমেদ, মোহাম্মদ হক (আলম), সৈয়দ রেজা, মোশারফ হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।উল্লেখ্য, কমিশনার প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ম্যাথ (ফলিত গনিত) বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেছেন এবং এই এসোসিয়েশন এর অন্যতম সদস্য।
