প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম মিশিগান প্রতিনিধি ফারজানা চৌধুরী :: মিশিগান স্টেট আওয়ামীলীগ সহ-সভাপতি, ঢাকা বিভাগ কল্যাণ সংঘ সাধারণ সম্পাদক, বাঙালী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, সদা হাস্যজ্জ্ব মাহবুব রাব্বি খান ট্রয় সিটির নিকটবর্তী আই-৭৫ ফ্রিওয়েতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

গতকাল ১ জুলাই বিকেল ৫:৩০ মিনিটে তিনি কাজ থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে চলন্ত অবস্থায় তার গাড়ীতে যান্ত্রিক ক্রটি দেখা দেয়।
এ কারণে তিনি নিয়ন্ত্রণ হারালে ডান পাশের একটি রেলিংয়ের সাথে তার গাড়িটি ধাক্কা খায়। ফলে তিনি দুর্ঘটনায় পতিত হন। এতে তাঁর গাড়িটি দুমড়ে মুচরে যায়।
তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।পুলিশের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মাহবুব রাব্বি খানের সুস্থতায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
