মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমেক্রেটিক ককাস এর উদ্যোগে রোড শো অনুষ্ঠিত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি মঞ্জু রুল করিম তুহিনঃ  মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমেক্রেটিক ককাস (এমআই বি এ ডি সি) এর উদ্যোগে গত ৮ই ডিসেম্বর রোজ রবিবার হ্যামট্রামিক শহরের স্হানীয় গেইটস অব কলম্বাস হলে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির বিপুল পরিমান লোক সমাগমে আবু হানিফ সেন্সাস ২০২০ রোড শো অনুষ্ঠিত হয়েছে।

এতে মুলধারার জনপ্রতিনিধি, রাজনীতিক, আন্চলিক সামাজিক, ব্যবসায়িক সংগঠন ও বিএডিসির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনার মুলদায়িত্বে ছিলেন বিএডিসির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি ড. নাজমুল হাসান শাহীন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ড. নাজমুল হাসান শাহীন মিশিগান অঙ্গরাজ্যের সেক্রেটারী অব স্টেইট জজলিন বেনসন এর সাথে কথা বলেন এবং তার মতামত নিয়ে ঘোষনা দেন যে বিএডিসি মিশিগান অংগরাজ্যে ভোট প্রদানের জন্য বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় ব্যালট পেপার প্রচলনের জন্য কাজ করবে।

মিশিগান বিএডিসির বর্তমান সভাপতি জোবারুল চৌধুরী খোকনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মুল পর্ব শুরু হয়। মুল পর্বে বক্তব্য রাখেন মিশিগান অঙ্গরাজ্যের সেক্রেটারী অব স্টেইট জজলিন বেনসন, মিশিগান অঙ্গরাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভ আইজ্যাক রবিনসন, হ্যামট্রামিক সিটি মেয়র ক্যারেন মেজেস্কী,

 

 

 

 

 

 

 

৩১ সার্কিট কোর্ট জাজ অলেক্সিস ক্রট, ৩ সার্কিট কোর্ট জাজ ট্রেইসি গ্রীন, ইউ এস সেনেটর গ্যারেজ পিটার্স এর ডিস্ট্রিক ডাইরেক্টর কেভিন রিট, প্রাক্তন কংগ্রেসম্যান পদপ্রার্থী ড: সাঈদ তাজ, জেট্রয়্ট সিটি কাউন্সিলর স্কাট বেনসন, হ্যামট্রামিক সিটি কাউন্সিলর এনাম মিয়া, কাউন্সিলর আবু মুসা, কাউন্সিলর সাদ আলমাসমারী, কাউন্সিলর ইয়ান পেরেটা, কাউন্সিলর (নির্বাচিত) কামরুল হাসান, কাউন্সিলর (নির্বাচিত) নাঈম চৌধুরী, ও কাউন্সিলর (নির্বাচিত) মোহাম্মদ আল মাসারী, মিশিগান স্টেইট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী মিশেল ওভাল হোল্ডজার।

আমন্ত্রিত অতিথিদের মাঝে আরো উপস্হিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন সহসভাপতি জো ডগার্টি, লোকাল ২৪ ইউনিয়ন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *