মুক্তিযুদ্ধের সংগঠক কুটি মিয়া আর নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, লুটনে বসবাসরত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব কুটি মিয়া অদ্য ৩০ শে নভেম্বর ২০২০ রোজ সোমবার বেলা ১ ঘটিকার সময় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার দেশের বাড়ি বিশ্বনাথ থানার অন্তর্গত দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামে এবং তার বাসা সিলেট শহরের লিচুবাগান পীরমহল্লায়।
তিনি  ৭০ দশকের অন্যতম সংগঠক, দিপালী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সমন্নয়ক,  বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে বিশ্বনাথে তার অনেক অবদান রয়েছে।  মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮৭ বৎসর ।
জনাব কুটি মিয়া সাহেবের মৃত্যুতে এলাকবাসি একজন অভিভাবক সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিকে হারালো । মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র-কন্যা সহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
 
প্রবাসবার্তা পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোে হয়েছে। মরহুমের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার ১ লা ডিসেম্বর বাদ যোহর Bury Park Mosque, 21-27 Bury Park Rd, Luton LU1 1HB অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *