মুক্ত বাংলায় – ফিরোজা হুসেইন (রিনী)


দীর্ঘ নয় মাস পর আবার এসেছি ফিরে এই বাংলার বুকে
দেখেছি এ বাংলার মানুষ মরেছে কেমন ধুঁকে ধুঁকে।

শত অবিচার অত্যাচারে বাঙালিরা ছিল জর্জরিত
কিন্তু তবুও তারা হয়নাই কুণ্ঠিত
জালিমের জিঞ্জির আজ ছিঁড়ে গেছে
অত্যাচারীর খড়গ কৃপাণ ভেঙ্গে গেছে।

পশ্চিমাদের অর্জিত মান আজ ধুলায় লুণ্ঠিত
কিন্তু বিশ্বের বুকে হয়েছে বাঙালিরা সম্মানিত
আঁধার পেরিয়ে এসেছে আজ আলো
মুছে গেছে তাই সব কালো।

আজ আর নয়কো ক্রন্দন নয় পরিতাপ
বুক ফাটা হাসির বন্যা আনে নব জীবনের উত্তাপ
আজ আর নয় কোন অধীনতা
চারিদিকে শুধু আজ স্বাধীনতা স্বাধীনতা।

বিশেষ দ্রষ্টব্য:আমার জীবনের প্রথম লেখা কবিতার নাম “মুক্ত বাংলায়” ১৯৭২ সালের মার্চে লেখা এই কবিতাটি।রক্ত পলাশ সৌখিন সাহিত্য গোষ্ঠীর প্রথম সংকলনের ১ম স্বাধীনতা দিবসের সংকলিত করা হয়।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *