মুসলিমদের গণহত্যা করার পথে হাঁটছে ভারতঃ অরুন্ধতী রায়


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: মুসলিমদের গণহত্যা করার পথে হাঁটছে ভারত বললেন অরুন্ধতী রায় । নরেন্দ্র মােদির নেতৃত্বাধীন ভারত সরকার মুসলিমদের গণহত্যার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ভারতীয় বুদ্ধিজীবী ও বুকারজয়ী উপন্যাসিক অরুন্ধতী রায় ।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন তিনি । অরুন্ধতী রায় বলেন , নরেন্দ্র মােদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার ( আরএসএস ) সদস্য, এটি বিজেপির মূল সংগঠন । তারা দীর্ঘদিন ধরে বলে আসছে ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত ।

মুসলিমদের প্রতি তাদের চিন্তাভাবনা ইহুদিদের প্রতি নাৎসদের চিন্তার সঙ্গে মিলে যায় বলে জানান তিনি । তারা কোভিডকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করছে , এটিও ইদিদের বিরুদ্ধে টাইফাস রােগকে ব্যবহারের সঙ্গে মিলে যায় ব্যাপারটি । অরুন্ধতী রায় আরও বলেন , সরকারকে কিছু বলার নেই ।

তবে ভারত ও বিশ্বের জনগণকে আমি বলতে পারি , এই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযােগ নেই । সত্যিকার অর্থে পরিস্থিতি গণহত্যার দিকে যাচ্ছে বিষয়টি । সরকারের এজেন্ডাও তাই ছিল ।

বিখ্যাত এই রাজনৈতিক অধিকারকর্মী বলেন , এই সরকার আসার পর থেকে মুসলিমদের ওপর হামলা হচ্ছে । কিন্তু এখন করােনা রােগের সঙ্গে তাদের জড়িয়ে অপবাদ দেওয়ার চেষ্টা চলছে । মানুষও এখন এসব কথা বলতে শুরু করেছে । এর ফলে ভয়াবহ সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে ।

এরই মধ্যে তারা নাগরিকত্ব আইন ও ডিটেনশন । ক্যাম্প তৈরি করছে । কিন্তু এখন এই রােগের মাধ্যমে তারা যা করার চেষ্টা করছে , সেদিকে সবার নজর রাখতে হবে বলে জানান তিনি ।  উল্লেখ্য , ভারতে করােনা ভাইরাসের বিস্তারের জন্য দিল্লির নিজামুদ্দিনে আয়ােজিত একটি তাবলিগ জামাতকে দায়ী করা হচ্ছে সরকারিভাবে ।

এই পরিস্থিতিতে দিল্লিতে তাবলিগ জামাতের সমাবেশ থেকে করােনা ছড়িয়ে পড়ার ফলে হিন্দুদের মধ্যে ‘ ভয় ‘ তৈরি হয়েছে উল্লেখ করে গুজরাটের একটি হাসপাতালের আইসােলেশন ওয়ার্ডে হিন্দু মুসলমানের জন্য আলাদা ওয়ার্ড রাখা হয়েছে । যদিও সেই একই সময়ে ঘটে যাওয়া আরও বহু ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশের কথা এড়িয়ে যাওয়া হয় ।

হিন্দুত্ববাদী সংগঠনগুলির আইটি সেল একের পর এক ‘ ভুয়া খবর ‘ প্রচার করতে শুরু করে সােশ্যাল মিডিয়ায় । দেশের মূলস্রোতের বেশ কিছু সংবাদমাধ্যমও সেই খবর প্রচার করে । যেখানে গুজব রটিয়ে দেখানাে হয় তাবলিগের প্রচারকরা রেস্তোঁরার খাবারে থুতু ফেলছেন, পুলিশের গায়ে থুতু দিচ্ছেন করােনা ছড়ানাের জন্য ।

পরে অবশ্য জানা যায়, ওই সমস্ত ছবিই ভুয়া । এখনও পর্যন্ত ওই সব ছবি এবং খবরের প্রচারকদের বিরুদ্ধে কেন্দ্র বা রাজ্য সরকারগুলি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । কিন্তু জনমনে বিভেদের বিষ ঢুকে গিয়েছে ততদিনে । গুজরাটের এই ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা । ভারতের এই আগ্রাসী মনােভাব থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা । সূত্র : ব্রেকিংনিউজ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *