আনমনে চেয়ে দেখি আমি
মোর বাতায়নে সবুজের সমারোহ,
ঘুঘু আসে হেথা খেলা করে
আর গান গায় অহরহ।
নিমিষের ত্বরে নিয়ে যায় মোরে
দূরে বহু দূরে বাংলায়,
সবুজ যেখানে এঁকেবেঁকে গিয়ে
মিশে নীল আকাশের সীমানায়।
প্রাণ খানি মোর আনচান করে
উড়ে যেতে মন চায়,
আমার প্রিয় বাংলা মায়ের
প্রিয় সবুজ শ্যামল গাঁয়।
