ম্যানচেষ্টারস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনারকে অপসারণ এবং মোঃ সবুর আহমেদকে চাকুরীতে পুনঃবহালের দাবি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এর চেয়ারপারসন ও পরিচালক ম আ মোশতাক গণমাধ্যমে প্রকাশের জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনারের অপসারণ ও মোঃ সবুর আহমদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সহকারী  রাষ্ট্রদূত জনাব আবু নাসের মুহাম্মদ আনোয়ারুল ইসলাম নিয়ম বহির্ভূতভাবে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন‌। সরকারী বিধি নিষেধ না মেনে তার নিজের ইচ্ছে মত দূতাবাস চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে মানচেষ্টার বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

বাংলাদেশ দূতাবাসে সহকারী রাষ্টদুতের সাম্প্রতিক কার্যকলাপে বৃহত্তর ম্যানচেস্টারের বাংলাদেশী বিষণ উদ্বিগ্ন।

গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সদয় অবগতির জন্য ও জনস্বার্থে তা সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন।

তিনি বলেন, “আমরা গভীর দুঃখের সাথে জানতে পারি যে, বাংলাদেশ সহকারী হাই কমিশনার জনাব আবু নাসের মুহাম্মদ আনোয়ারুল ইসলাম গত ১৭ই মে ২০২১ তারিখে মোঃ সবুর আহমেদ নামক সিলেটি-ভাষী অফিসারকে বরখাস্ত করেছেন।

মিঃ আহমেদ কমিউনিটির মধ্যে অত্যন্ত সুপরিচিত এবং তিনি গত ২০ বছর ধরে কনস্যুলার সহকারী হিসাবে নিরলসভাবে কাজ করেছেন। তিনি জুলাই ২০০০ নিয়োগ পেয়েছিলেন এবং ২০১৩  পর্যন্ত তার পদ স্থায়ী ছিল। তারপরে তার চাকরি সংক্রান্ত চুক্তি বার্ষিক ভিত্তিতে পুনর্নবীকরণ করা হয়েছিল।

সহকারী হাই কমিশনার অফিস কর্মকর্তাদের কাজের পরিবেশ পরিবর্তন করেছেন। তিনি অফিসে অনেকগুলি বিধিনিষেধ করেছেন যেখানে কর্মীরা তাদের পেশাদারী দায়িত্ব পালনে এবং গ্রাহকদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিষেবা প্রদান করতে অক্ষম।

হাই কমিশনারের পেশাদারী এবং কূটনৈতিক দক্ষতা থাকা উচিত এবং বর্তমান সহকারী রাষ্ট্রদূতের কর্মকাণ্ড দেখে মনে হয় তিনি এর আগে কখনও রাষ্ট্রদূত হিসেবে কাজ করেননি।

তিনি এখানে বাংলাদেশি কমিউনিটির সেবা করতে এসেছেন এবং যুক্তরাজ্যের সাথে সম্পর্কে উন্নয়নের জন্য কাজ করবেন। ম্যানচেস্টারে সহকারী হাই কমিশন অফিসে তাঁর ভুল উপস্থাপনের জন্য গ্রেটার ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটি ক্ষুব্ধ। বাংলাদেশী মিশনগুলো দুর্নীতি থেকে মুক্ত হওয়া উচিত অন্যথায় এটি তার সরকার এবং দেশের ভাবমূর্তিকে নষ্ট করবে।

ম্যানচেস্টার থেকে স্থানীয়ভাবে নিয়োগ প্রাপ্ত অফিসারকে বরখাস্ত করে তিনি হীনমন্যতার পরিচয় দিয়েছেন। এই বিষয়টি গ্রেটার ম্যানচেস্টারে বাংলাদেশী কমিউনিটির মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

যুক্তরাজ্যের কর্মসংস্থান আইন অনুযায়ী সকল শ্রমিকদের সুরক্ষা দিয়ে থাকে। কিন্তু আপনাদের বেলায় এটি ব্যতিক্রুম হবে কেন?

যে কর্মকর্তা ম্যানচেস্টারে সহকারী হাই কমিশন অফিসে ২০ বছর ধরে কাজ করে জনগণকে যে পরিষেবা প্রদান করেছেন তার ট্র্যাক রেকর্ডটি বিবেচনা করা উচিত ছিলো বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ দূতাবাসে সাম্প্রতিক ঘটনা অন্যায়ভাবে কর্মকর্তাকে বরখাস্ত স্পষ্টতই প্রমাণ করে যে এটি সামগ্রিকভাবে সিলেটির প্রতি বিদ্ধেষ এবং বৈষম্য মনোভাবের প্রতিফলন। ম আ মোশতাক ম্যানচেস্টার থেকে সহকারী হাই কমিশনারকে অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবী জানান। এছাড়াও মোঃ সোবুর আহমেদকে তত্ক্ষণাত তাঁর পদে পুনরায় নিয়োগের জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *