“যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদ’র পিতা স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল”


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশেষ প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সদস্য মোস্তাক আহমদের সদ্য প্রয়াত পিতা,দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের প্রবীণ ব্যক্তিত্ব মরহুম জবেদ আলী জগলুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির উদ্যোগে গত ৫ই জানুয়ারী নিউহামের ইস্ট এন্ড ইসলামিক সেন্টারে এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়.

নিউহাম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ এবং যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়ার সার্বিক তত্বাবধানে উক্ত মিলাদ ও মোনাজাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আলহাজ তৈমুছ আলী,যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি ও নিউহাম বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল চৌধুরী জাবেদ,সহ সাধারন সম্পাদক ফেরদৌস আলম,নিউহ্যাম বিএনপির সহ সভপতি সামসু উল্লাহ,যুগ্ম সম্পাদক সম্পাদক মানিক মিয়া,সহ সাধারন সম্পাদক নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, মিলন চৌধুরী,আনোয়ার,রাজু মিয়া,নুরুল ইসলাম জোনের আহমদ,আব্দুল ওয়াহাব রুবেল,ফাহিম আহমদ,কুসুম মিয়া,মারুফ আহমদ ও কামরুজ্জামান প্রমুখ .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *