প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ গীতিকবি রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি লোকগান ও তার জীবনদর্শন নিয়ে যুক্তরাজ্যের লীডসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’। আগামী ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লীডসের বিভিন্ন হলে এ উৎসব পালিত হবে।
তিন দিনব্যাপী লোক উৎসবের প্রতিদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।
এ উদ্দেশ্য তিনি গত রবিবার (২১ জুলাই) বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসেন। লোক উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের কেম্যান দ্বীপপুঞ্জের সাবেক গভর্নর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আনোয়ার চৌধুরী, যুক্তরাজ্যের লীডস উত্তর এর সংসদ সদস্য ফ্যাবিয়ান হ্যামিলটন, লীডস পূর্বের সাংসদ রিচার্ড বার্গন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা রাধারমণ লোক উৎসবে অংশ নেবেন।
