যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২১ উন্নীত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক ::  যুক্তরাজ্যে করোনা ভাইরাসে সর্বমোট ১১৪০ জনকে সনাক্ত করা হয়। এ পর্যন্ত মৃতের সংখ্যক ২১ জনে উন্নীত হয়েছে।

মৃতের সংখ্য হঠাৎ দ্বিগুন হওয়ায় উদ্বিগ্ন যুক্তরাজ্যব্যাপী। যুক্তরাজ্য সরকারের প্রধান চিকিৎসক উপদেষ্টা প্রফেসর ক্রিস হুইট বলেছেন, সনাক্তরা সকলেই ঝঁকিপুর্ণ রয়েছে।

যুক্তরাজ্যে এপর্যন্ত ৩৭.৭৪৬ জনের মধ্যে ১১৪০ জনকে ভাইরাসে আক্রান্তে সনাক্ত করা হয়।

প্রফেসর হুইট আরো বলেন, মৃতের সংখ্যা বৃদ্ধি অনেক উদ্বেগের কারন হয়ে দঁড়াবে। জনগনকে জানতে হবে যে, প্রতিটি রুগীর জীবন বঁচাতে এনএসএস এর কর্মীগণ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।

সকল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং উক্ত ভাইরাস সম্পর্কে সকলকে সহযোগীতার আহবান জানান তিনি।
যুক্তরাজ্যে ২১ জন মৃতদের মধ্যে অধিকাংশই পুর্ব থেকেই অসুস্থ এবং বয়স্ক লোক ছিলেন। এ পর্যন্ত মৃত ২১ জনের মধ্যে ২ জন বাংলাদেশী।

টাওয়ার হ্যমলেটসে বাংলাদেশীগন আতংকের মধ্য দিয়ে বসবাস করছেন। খুব কম সংখক মানুষ ঘর থেকে বের হন। ব্যবসা বানিজ্য দোকান পাঠ বেশীরভাগই বন্ধ রয়েছে। রাস্তা ঘাট বাস ও ট্রেনে জনসাধারণের উপস্থিত কম।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *