যুক্তরাজ্যে সিলেট-২ আসনের এমপির সঙ্গে দৌলতপুরবাসীর মতবিনিময়


প্রবাস বার্তা ২৪ ডটকম ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সম্মানে যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নবাসীর আয়োজনে মতবিনিময় সভা মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার যুক্তরাজ্যে বসবাসকারী বিশিষ্টজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পকিত স্হায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, মানিক উদ্দিন, সামছুদ্দিন, মনির খান, একে এম সেলিম, আফরোজ আলী, তাবিছ মিয়া, মাসুক মিয়া, আছকির মিয়া, আবদুর রহিম রঞ্জু, শফিক মিয়া, আজম খান, আবদুল মুনিম, সাইর আলী, শাহ নূর,কদর উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *