যুক্তরাজ্য বিদেশ ভ্রমনের জন্য ৭৩ টি নিরাপদ দেশের তালিকা প্রকাশ করেছে: তালিকায় নেই বাংলাদেশ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ইংল্যান্ড শেষ মুহুর্তে পর্যটকদের জন্য ৭৩ দেশের কোয়ারেন্টাইন ফ্রি দেশ সমূহের তালিকা প্রকাশ করেছে। আজ শুক্রবার এক ঘোষণায় জানানো হয় আগামী ১০ জুলাই থেকেও যদি ভ্রমন কারীরা ফ্রান্স, ইতালি এবং স্পেনসহ তালিকাভুক্ত দেশ থেকে ফিরে আসনে তাহলেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শ্যাপস ঘোষিত তালিকাভুক্ত দেশ গুলোর মধ্যে অগ্রভাগে রয়েছে জাপান, ভিয়েতনাম এবং তুরস্ক। তবে গাইডেন্সে বলা হয়েছে তালিকাভুক্ত দেশগুলোর কিছু কিছু অঞ্চল পর্যালোচনাধীন থাকবে।

ভ্রমনকারীদের সর্বশেষ এফসিও ট্রাভেল এডভাইস মেনে চলতে হবে।


এদিকে আজকের তালিকা থেকে থেকে ব্রিটিশ ভ্রমনকারীদের বহু প্রিয় দেশের নাম স্থান পায়নি।
জনপ্রিয় দেশগুলোর মধ্যে নাম নেই পর্তুগাল, মরক্ক, মিশর, রাশিয়া, ইরান, ভারত, পাকিস্থান, বাংলাদেশ। একই সাথে ব্রিটিশরা মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, থাইল্যান্ড বা সুইডেনে গেলেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শ্যাপস বলেছেন, ‘এই পরিবর্তন ব্রিটিশদের জন্য সুসংবাদ এবং ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সংবাদও।’ কিন্তু তিনি বলেন, যেসব দেশের সঙ্গে সংযোগ স্থাপন করা হচ্ছে, সে সব দেশের ক্ষেত্রে প্রয়োজনে নতুনভাবে বিধিনিষেধ আবারও আরোপ করা হতে পারে।
ঘোষিত পরিবর্তনগুলো কেবল ইংল্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এটা বরিস জনসনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আধা-স্বায়ত্তশাসিত স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে একটা বিরোধেরই ইঙ্গিত।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন হলেন লকডাউন শিথিল করার বিষয়ে বরিস জনের উগ্যোগের একজন কঠোর সমালোচক এবং তিনি অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিয়েছেন।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *