যুক্তরাষ্ট্রে মৃ’তের সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে গেছে


জন্স হপকিন্স ইউনিভার্সিটি শুক্রবার জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুনকরে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৩৬৬ জন।

 

বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৮ হাজার ৪২ জন মানুষ। আজ পর্যন্ত সারা বিশ্বে মহামারিতে সঙ্ক্রমিত হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ৫২৪ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৭০৮ জন।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে, যা করোনা প্রাদুর্ভাবের পর রেকর্ড।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *