যুক্তরাষ্ট্র থেকে ৯০টি এফ-১৬ যুদ্ধবিমান কিনবে তাইওয়ান, ক্ষুব্ধ চীন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র ৯০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য ছয় হাজার ২০০ কোটি ডলারের বিরাট অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। আগামী ১০ বছরে কয়েক ধাপে তাইওয়ান এসব বিমান পাবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শুক্রবার (১৪ আগস্ট) এই চুক্তির ঘোষণা করে ওয়াশিংটন। তাইওয়ানকে যেসব বিমান দেওয়া হবে তা হবে এফ-১৬ প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন।তাইপে ও ওয়াশিংটনের মধ্যে এটিই হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র চুক্তি।
এ চুক্তির কারণে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে শঙ্কা করা হচ্ছে।এই চুক্তির বিষয়ে এরইমধ্যে চীন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, তাইপেকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে এর পরিণতি ভোগ করতে হবে ওয়াশিংটনকে।
তাইওয়ানকে ৬৬টি এফ-১৬ সরবরাহ করার ইঙ্গিত গত বছরই দিয়েছিল যুক্তরাষ্ট্র। বেইজিং তখন তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রকে।১৯৯২ সালে তাইওয়ানকে প্রথম যুদ্ধবিমান সরবরাহ করে ওয়াশিংটন।
তবে চীন সবসময় বলে আসছে তাইওয়ান তার নিজের ভূখণ্ড এবং তাইপেকে আলাদা করে অস্ত্র সরবরাহ করা এক চীন নীতির লঙ্ঘন। এ ধরনের অস্ত্র চুক্তি চীন তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে।এমকে
twitter sharing button
pinterest sharing button
email sharing button
messenger sharing button
sharethis sharing button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *