যুক্তরাষ্ট্র মিশিগান গোলাপগঞ্জ সমিতির উদ্যোগে গ্র‍্যাজুয়েশন শিক্ষার্থীদেরকে এওয়ার্ড প্রদান – ভিডিও সহ


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম মিশিগান প্রতিনিধি মনজুরুল করিম তুহিনঃ গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জ সমিতির উদ্যোগে গত ২০ অক্টোবর স্থানীয় গেট অব কলম্বাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ হাইস্কুল গ্র‍্যাজুয়েটদেরকে এওয়ার্ড প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি বিশিষ্ট সংগঠক বকুল তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানটি ছিল দৃষ্টিনন্দন।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ অতিথি সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল এবং প্রধান অতিথি ছিলেন ডক্টর সাদিকুর রহমান চৌধুরী তিনি বলেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পরিবারের সাথে রয়েছে আমাদের দীর্ঘ আত্নীয়তার সম্পর্ক রয়েছে, অনুষ্টান পরিচালনা করেন মো: সামি হক সহযোগিতায় ছিলেন ছদরুল চৌধুরী, আকিকুল হক শামিম, ছয়েফ খান, জামাল খান, নজরুল ইসলাম সাবুল হোসেন সহ অনেকে।

https://www.facebook.com/internationaltelevision/videos/455639421968276/

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *