প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রকোপের মাঝেই সিরিয়ায় একেরপর এক মিলিটারি ডিপোতে মিশাইল ছুঁড়ছে ইসরায়েল।

যদিও ইসরায়েলের সেনা এই বিষয়ে মন্তব্য কোনও মন্তব্য করতে চাননি। তাদের বক্তব্য, বিদেশি কোনও রিপোর্টে আমরা মন্তব্য করি না”। প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলকে ঘিরে রয়েছে সিরিয়া, লেবানন, জর্ডন ও মিশর। ইসরায়েলই ছিল একমাত্র ইহুদি দেশ। ১৯৪৮-এ স্বাধীনতা পাওয়ার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর চোখ ছিল ইসরায়েলের দিকে। এরপরেই ইসরায়েলের উপর বড়সড় আঘাত হানে আরব দেশগুলি।
প্রায় বছর খানেকের সেই যুদ্ধে জয়ী হয়েছিল ইজরায়েল। তবে, বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে গণ্য করা হয় এই ইসরায়েলকে। সামরিক শক্তির নিরিখে এই দেশ প্রথমসারিতে বিশ্বের মধ্যে।
