রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাজ্য: পলিটিকো


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাজ্য। হোয়াইট হল কর্মকর্তাদের উদ্ধৃত করে পলিটিকো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হবে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১৬টায় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হতে পারে বলে পলিটিকো জানিয়েছে। তবে এই মুহূর্তে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানিতে কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। এখনও সরকার বিষয়টি বিবেচনা করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির পর সরকার নতুন সরবরাহ কৌশল প্রণয়নের কাজ করছে।

সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করবেন মঙ্গলবার। সূত্র: রয়টার্স

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *