প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হান আহমেদ হত্যার মূল হোতা এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়া জনতার হাতে ধরা পড়েছে। কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতারের আগে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বেঁধে রেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর স্থানীয় জনগণ পলাতক এস আই আকবরকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এর আগে গত ১১ অক্টোবর বিকালে সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হান আহমেদের (৩৫) মরদেহ পাওয়া যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। তারা রায়হানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে ওই দিনই সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
নীচের ভিডিওটি সময় টিভির সৌজন্যে

