র‍্যাব-পুলিশের পৃথক অভিযান সিলেটে ৮ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ী আটক


প্রবাসবার্তা২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৯। এসময় তাদের কাছ  থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। অপরদিকে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

জানা গেছে, শনিবার রাত পৌনে ১০ টার দিকে র‍্যাব ৯ র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর  নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পাঠানটুলা শ্রাবনী আবাসিক এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।

আটক জুয়াড়িরা হচ্ছে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামের আলম মিয়ার  ছেলে মো. কামরান হোসেন (১৯), সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের মৃত মোহাম্মদ মুসকুর আলীর ছেলে কবির ইসলাম (২৮) দক্ষিন সুনামগঞ্জের মুরাদপুর গ্রামের আমিন উল্লার ছেলে আবু বক্কর (৩০), এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন নালিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে মো. রুমন (২১), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন রাজাপুর গ্রামের মো. আবু মিয়ার ছেলে মো. আবদুল মিয়া (১৮), মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন বেজড়া গ্রামের গোলাম মস্তফার ছেলে অবায়দুল্লাহ (২৯), সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের পারভেজ মিয়ার ছেলে মো. আমশির (৩৬) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে ছোটন আলী (২৮)

আটককৃতদের এসএমপি’র কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানা এলাকা থেকে ৫৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আলী হায়দার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি জালালাবাদ থানার খালপাড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে। শনিবার রাতে লামাকাজী খালপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *