লকডাউন ও মাহে রমজান উপলক্ষেরাঙ্গুনিয়ায় বিভিন্ন বাজারে মানুষের উপচে পড়া ভিড়


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম জেলা প্রতিনিধি নেজাম উদ্দিন সাগর :: পবিত্র মাহে রমজান ও লকডাউনের প্রস্তুতি নিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিনে গিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেশির ভাগ মহিলা কেনাকাটা নিয়ে ব্যস্ত।
করোনা মহামারী সময়ে সরকার এক সপ্তাহের কঠোর লকডাউন এর ঘোষণা উপরে ভিত্তি করে মানুষের কেনাকাটা সহ প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে দেখা যায়। কেউ ব্যস্ত কেন কাটা নিয়ে কেউ আবার ব্যস্ত এক সপ্তাহের খাদ্য মজুদের জন্য মুদির দোকানে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো।
বাজারের বিভিন্ন কাপড়ের দোকানে ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি তো দূরের কথা দোকানদারের মুখে মাস্ক নেই যারা কাপড় ক্রয় করছেন তাদের মুখে মাক্স নেই, এমনকি শিশু থেকে শুরু করে বৃদ্ধদের মুখে ছিল না কোন মাস্ক এবং সামাজিক দূরত্ব। কাপড়ের তালিকার পাশাপাশি কোন অংশে পিছিয়ে ছিল না খাদ্য তালিকা, খাদ্য মজুদের তালিকায় ছিল গরুর মাংস, ছাগলের মাংস, বিভিন্ন রকমের মাছ, মুরগির মাংস, সবজি।
এদিকে রমজান উপলক্ষে বাজারে শীর্ষ স্থানে অবস্থান করছে কলা। সরোজমিনে কলা বিক্রেতার কাছে জানতে চাইলে কলার দামের এই পরিণতি কী করে হলো?  কলা বিক্রেতা এক বাক্যে বলে দিলেন আগুন আর আগুন একদিকে রমজান অন্যদিকে আমাদের কিনতে হচ্ছে চড়া দামে। তারপরও খাদ্য তালিকায় কলা না রাখলে কেমন জানি দেখায়, কিনছে অধিক দামে কলা।
করোনার এই মহামারিতে মানুষের এমন উপস্থিতি ও আচারণ করোনা সংক্রমণ ও প্রতিরোধ নিয়ে চিন্তিত সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *