লন্ডনে তালা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক ::  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেনের মরদেহ লন্ড‌নে নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে দিলশাদের বয়স হয়েছিল ৪৬ বছর।

রবিবার বাসার তালা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার করে পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথ‌মিকভা‌বে ধারণা কর‌ছে পু‌লিশ।

এসময় কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন। লন্ডনের নিয়মকানুন মেনে লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

লন্ডনে তালা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার

ধারণা করা হচ্ছে, শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। রবিবার পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।

দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর ঘটনা সত্যি। আমরা মর্মাহত।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *