“লন্ডন সিটি যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের বাড়িতে পুলিশের তল্লাশিতে যুক্তরাজ্য যুবদলের নিন্দা”


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের লন্ডন সিটি শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহানের বাংলাদেশের সিলেটের বালাগঞ্জ উপজেলাস্থ গ্রামের বাড়ীতে সম্প্রতি মধ্যে রাতে পুলিশের এক দল তল্লাশি করে।

মিথ্যা এক মামলায় পুলিশ যুবদল নেতার বাড়ীতে এ রকম তল্লাশি এবং হয়রানিমুলক এমন নেক্ষারজনক ঘটনায় যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রতিবাদ বার্তায় যুক্তরাজ্য যুবদলের শীর্ষ এই দুই নেতা বলেন,মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে মোহাম্মদ শাহজাহানের মত খাঁটি জাতীয়তাবাদী সৈনিকদের কখনো শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না তাই অবিলম্বে এ রকম তল্লাশির নামে শাহজাহানের পরিবারের সদস্যদের কে ভয়ভীতি দেখানো বন্ধ করা হোক।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *