শনিবার গ্যাস থাকবে না ৮ ঘন্টা, সিলেট নগরীতে


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গ্যাস পাইপলাইনে জরুরি রক্ষাণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৯ মার্চ) সিলেট নগরী ও এর আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না আট ঘণ্টা।

শুক্রবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি রক্ষাণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে দক্ষিণ সুরমা ও জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় সরবরাহ অব্যাহত থাকবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *