শেষ গন্তব্যে – তাবেদার রসুল বকুল


ঘুরাঘুরিতে বেলা শেষ

রাত শেষ হয় গল্প-আড্ডায়

সময় ফুরায় দিনে ফুরায়

জীবন চলে যায় ।

একদিন …………….

মসজিদের মিনার থেকে

মুয়াজ্জিনের উচ্চকণ্ঠে

পাড়া-প্রতিবেশীর কানে আসবে

আমার মৃত্যু সংবাদ ।

কাছের মানুষ আপনজন

কান্নাকাটি করবে

পাড়া-প্রতিবেশী অস্থির হবে

কবর দেওয়ার জন্য ।

শেষ সফরের জন্য

মসজিদ থেকে আনা হবে

কারুকাজ করা খাটিয়া ।

সাদা কাপড় আতর গোলাপ লাগিয়ে

আদর করে সবাই মিলে

নিয়ে যাবে আমার শেষ গন্তব্যে ।

অতঃপর …………………..

সবাই ব্যাস্ত হবে আপন কাজে

রেখে যাওয়া ধনসম্পত্তি নিয়ে

শুরু হবে স্বজনদের মধ্যে মনোমালিন্য ।

ডাকা হবে বিচার, নালিশ

তাতেও যদি শেষ না হয়

গড়াবে কোর্টে ।

তারপর শেষ হবে

আমার জীবনের

রঙিন ইতিহাস ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *