আগষ্ট এলে বুকে বাজে হাহাকার,
বিদায় নিলো বঙ্গবন্ধুর পরিবার।
বিদায় নিলো বঙ্গবন্ধুর পরিবার।
কি ভয়ানক কান্ড ঘটলো হায়!
ধানমন্ডির ৩২ নাম্বার বাসায়?
মাটিতে পড়ে থাকা রক্তাক্ত লাশ,
হায়রে কেমনে করলো সর্বনাশ!
পাষাণ ওদের কাঁপেনি হাত,
নির্বিচারে করলো বুলেটের আঘাত।
জাতির পিতার শেষ নিঃশ্বাস,
কাঁপলো বাংলার আকাশ, বাতাস।
আমরা হারালাম মহান নেতা,
বঙ্গবন্ধু হলেন জাতির পিতা।
তারই নৈতৃত্বে পেয়েছিলাম স্বাধীনতা,
মুজিব নামটি তাইতো হৃদয়ে গাঁথা।
যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা,
তোমার নামটি কভু ভুলবো না।
ইতিহাসের পাতায় রবে তুমি অম্লান,
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জান্নাতে তোমার হউক ঠাঁই,
আল্লাহর কাছে এই দোয়া জানাই।
