প্রবাস বার্তা ২৪ ডট কম নিউক্যাসল প্রতিনিধি আহসানুজ্জামান আরিফঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সিলেট৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদকে অভিনন্দন জানিয়েছেন গ্রেটারসিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের (জিএসসি) নেতৃবৃন্দ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর পদ পান ইমরান।
পূর্ণমন্ত্রী মর্যাদা পাওয়ায় জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খসরু খান , ট্রেজারার সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহউদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধুরী ও ট্রেজারার সুফী সুহেল আহমদ এক অভিনন্দন বার্তায় তাকে শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, ইমরান আহমদ পূর্ণমন্ত্রী হওয়ার ফলে প্রবাসিদের দাবী দাওয়া আদায়ের পথ আরো সুগম হবে। বিশেষ করে প্রবাসী সিলেটিদের বিমানবন্দরে হয়রানী বন্ধে তিনির পূর্ন ক্ষমতা প্রয়োগকরবেন বলে আশাও প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রীসভায় স্থান পান ইমরান আহমদ।তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তবে ছয়মাসের মাথায় এ মন্ত্রণালয়েরপূর্ণমন্ত্রী হলেন তিনি।
