প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিকলেনে দীর্ঘদিন বসবাসকারী ও সমাজসেবী, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ্ব খলিলুর রহমান (৮৪) গত ১৯শে জানুয়ারী ভোরে রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। তিনি ছিলেন বিলেতে বাঙালী কমিউনিটির প্রবীন ও সংগ্রামী নেতা মরহুম আলহাজ্ব তৈয়বুর রহমানের ছোট ভাই ।
আলহাজ্ব খলিলুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিজ ভাইয়ের সাথে জনমত গঠন ও ফাণ্ড গঠনে সার্বিক সহযোগিতা করেন । তিনি বর্ণবাদীদের ব্রিকলেনে বিভিন্নভাবে মোকাবিলা করেন । তিনি নীরবে সমাজ সেবা ও মসজিদ -মাদ্রাসার খেদমত করে গেছেন।
তিনি লন্ডনের ইষ্টহাম এলাকায় বসবাস করতেন । মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । মরহুমের পৈত্রিক নিবাস ছিল, জগন্নাথপুর উপজেলার হাসন ফাতেমাপুর গ্রামে ।

মরহুম খলিলুর রহমান ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চুনু মিয়ার আপন খালাতো ভাই ও সুরমা ট্রেভেলসের মালিক জনাব আকছির মিয়ার আপন মামা ও আখলাকুর রহমান খসরু ভাইয়ের পিতা এবং কমিউনিটি নেতা মুজিবুর রহমান ও জামাল খানের শশুড় ।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরোপকারী, পরহেজগার ও অমায়িক ব্যবহারের অধিকারী । তিনি সব সময় হাসিমুখে কথা বলতেন । মহান আল্লাহ এই গুণী ব্যক্তিকে মাফ করে দিন ও শহিদী দরজা দান করেন ।পরিবারের পক্ষ থেকে কমিউনিটির সকলের নিকট থেকে দোয়া কামনা করা হয়েছে ।
