সাড়ে তিন কোটি টাকার সড়ক এক মাসেই ধানক্ষেত!


প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ  নেত্রকোনার মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে ১৬ কিলোমিটার জিসি রাস্তা, যা তেতুলিয়া-গাগলাজুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে জিসি উন্নয়ন প্রকল্পে রাস্তাটির সংস্কার কাজ গত বছর শুরু হয়। মাত্র একমাস আগে শেষ হয়েছে এর সংস্কার কাজ। আর এই একমাসেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে এই সড়ক। সড়কটিতে বিভিন্ন অংশে ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। ক্ষোভ প্রকাশ করে এখন সাড়ে তিন কোটি টাকার হিসেব খুঁজছেন স্থানীয়রা।

কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাওরের ধান হাওরেই পানির দরে বিক্রি করতে হয় সুবিধাভোগীদের কাছে। অতিরিক্ত বহন খরচের জন্য সড়ক দিয়ে বাড়ি পর্যন্ত নেওয়া যায় না খেতের ফসল। নিলেও খরচ তুলে আর খাবারের কিছুই থাকে না। হাওরে এটাই সবচেয়ে দুভাগ্য অভাগা কৃষকদের। প্রতিবছর বাঁধের কাজে হরিলুটের জন্যও খেসারত দিতে হয় তাদেরই। এদিকে বারবার নিম্নমানের কাজের ব্যাপারে বাধা দিয়েও কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ করেছেন গাগলাজুল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। এ ব্যাপারে এলজিইডির মোহনগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল আলম মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ কথা সত্য নয়। আমি ময়মনসিংহ মিটিংয়ে আছি পরে কথা বলবো।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *