সিনহা হ’ত্যার বি’চারের দাবিতে প্রয়োজনে রাস্তায় নামার ঘোষণা রিটায়ার্ড আর্মি অফিসারদের


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আগামী তিন মাসের মধ্যে দ্রু’ত আ’দালতের মাধ্যমে মেজর সিনহা হ’ত্যার ন্যায় বিচার সম্পন্ন করা এবং দোষীদের ফাঁ’সি কার্যকর করতে হবে বলে দাবি জানিয়েছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫ টায় রাজধানীর মহাখালীতে রাওয়ার হেলমেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও অবসরপ্রা’প্ত মেজর খন্দকার নুরুল আফসার।মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নি’হতের ঘ’টনায় দোষীদের বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাওয়া।

এছাড়া কক্সবাজারের এসপিকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ঘ’টনা ভিন্নখাতে প্রবাহিত করা, ত’থ্য গােপন করে মিডিয়াতে মিথ্যা বিবৃতি দেওয়া ও একমাত্র চাক্ষুস স্বাক্ষী সিফাতের বি’রুদ্ধে দু’টি কাল্পনিক ও বানােয়াট মা’মলা দা’য়েরের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়, ওসি প্রদীপকে গ্রে’ফতার করে জে’লহাজতে পাঠানো। প্রত্যক্ষদোর্শী সিফাত ও ট্রাকড্রাইভারসহ সব সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্বের বিভিন্ন দেশের অনুরূপ একটি ভিন্ন মন্ত্রণালয় (ভ্যাটারান মন্ত্রণালয়) গঠন করে স’শস্ত্র বাহিনীর অবসরপ্রা’প্ত সদস্যদের নিরাপদ ও আত্মমর্যাদা সম্পন্ন জীবনযাপনে সার্বিক সহায়তা নিশ্চিত করা।

আরও বলা হয়, আমাদের আমৃ’ত্যু সম্মান ও সামাজিক নিরাপত্তার নিশ্চিত করার দৃঢ় পদক্ষেপ নিতে হবে। সব সাক্ষীদের দীর্ঘ মেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে হবে। সাক্ষীদের পরিচিত বা আত্মীয় স্বজনের মাধ্যমেও যেনো কোনো চা’প সৃষ্টি না করা হয় তা নিশ্চিত করতে হবে।

এছাড়া কালক্ষেপণ না করে এ মা’মলার দ্রু’ত ত’দন্ত সম্পন্ন করে অভিযােগপত্র দাখিল করতে হবে। বাংলাদেশের সংবিধান মােতাবেক বাংলাদেশ পু’লিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসাবে গড়ে তােলার জন্য জবাবদিহিমূ’লক আইন প্রণয়ন করে, সেই অনুযায়ী বাহিনীকে পুনর্গঠিত করা।

রাষ্ট্রের সব অ’স্ত্রধারী বাহিনীকে অবশ্যই সংবিধান মােতাবেক সুশৃঙ্খল হওয়া বা’ধ্যতামূ’লক। কোনোভাবেই এ ঘ’টনার স’ঙ্গে যেনো কোনো রাজনৈতিক

দুরভিসন্ধি বাস্তবায়িত না হয়। সেদিকে সবার সদয় দৃষ্টি কামনা।সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেজর খন্দকার নুরুল আফসার বলেন, আমাদের দাবি পূরণ না হলে প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বা’ধ্য হবো।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *