প্রবাস বার্তা ২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজের পাশ থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৯’র একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দলএএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মিরবক্সপুর গ্রামের তাজুল আহমেদের ছেলেসায়েক আহমেদ (৩৫) ও সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ময়না মিয়ার ছেলে ওয়েজ মিয়া (২৪)।
আটককৃতদের সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এরঅতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোঃ মনিরুজ্জামান।
