প্রবাসবার্তা২৪.কম, সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী বলেন, ট্রাক বা বাস চালকরা এখানে বিশ্রাম করে যাতে তারা কাজে বের হতে পারেন এ জন্য এই প্রকল্প নির্মাণ করা হয়েছে। এখানে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়। শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই ধরণের কাজ আমাদের শহরে যতো বেশি হবে, সিলেটবাসীর জন্য আরও মঙ্গল হবে। তিনি আরও বলেন, আপনারা যতো পারেন প্রকল্প দেন আপনাদের অপ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বা¯Íবায়ন করা হবে। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, তৌফিক বক্স লিমন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
