প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ সিলেটে সৎ মায়ের ফেলে দেওয়া পাঁচ বছরের মেয়ের মরদেহ সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে।আজ শনিবার (৬ জুলাই) বিকালে লামাকাজির মির্জাগাও এলাকার সামনে নদীর কিনারে শিশুটির মরদেহ ভেসে ওঠে। উল্লেখ্য, শুক্রবার (৫ জুলাই) সিলেটের টুকর বাজার থেমুখি ব্রিজ থেকে সুরমা নদীতে মাহাকে ছুড়ে ফেলে দেন তার সৎ মা সালমা বেগম। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
সিলেটে সৎ মায়ের ফেলে দেওয়া পাঁচ বছরের শিশু মাহার মরদেহ উদ্ধার।
