প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মো শফিকুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি নগরীর আল হারামাইন হাসপাতাল এ লাইফ সাপোর্টে ছিলেন সেখানে তিনি বুধবার ১৪ই আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আ ন ম সফিকুল হকের মরদেহ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
এরপর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে তার দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য বার্ধক্যজনিত অসুস্থতায় আনম শফিকুল হক নগরীর আল হারামাইন হাসপাতাল ভর্তি হন।
