সিলেট থেকে ঢাকা যাচ্ছে ‘বিগ বস’!


প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ

‘বিগ বস’; যে নামটিইএখন বেশ আলোচিত। যেমন তার নাম তেমন তার গড়নও।

বলছি ঈদুল আজহায় কোরবানির বাজারে ওঠাবিশালাকৃতির একটি ষাঁড়ের কথা। যার ওজন ৩৭ মণ   (১৪৮০ কেজি)। জন্ম রাজশাহীতে হলেও এ ‘বিগ বস’ বেড়ে উঠেছে প্রবাসী অধ্যুসিত সিলেটের বিয়ানীবাজারে।

বিয়ানীবাজারের শাহেদ ডেইরি ফার্মের ‘বিগবস’ নামের ষাঁড়টি ঈদবাজারে এবার রয়েছে আলোচনায় শীর্ষে।

‘বিগ বস’ শুধু নামেই নয়, তার সৌন্দর্য নজর কেড়েছে সবার।

তাকেএক নজর দেখার জন্য অনেকে ভিড় করছেন সিলেটের বিয়ানীবাজারের পল্লী অঞ্চলের মাথিউরা গ্রামের শাহেদ আহমদের ডেইরি ফার্মে।

পেছনের গল্প, শাহেদ বিদেশ যাওয়ার চেষ্টায় বিফল হয়ে শুরু করেন, ডেইরি ফার্মের ব্যবসা। শখের বসে উন্নত জাতের গরু পালন শুরু করেন।

রাজশাহী থেকে তার কিনে আনা বাছুরটিই এখন দেশের সবচেয়ে বড়ষাঁড়দের একটি। আদর করে শাহেদ ষাঁড়ের নাম রেখেছেন ‘বিগবস’। এবার  কোরবানির ঈদে এ ষাড়টি বিক্রিরআগ্রহের কথা জানিয়েছেন সৌখিন শাহেদ। এজন্য দাম হাঁকছেন ২৫ লাখ টাকা। সিলেটের বিভিন্ন হাটে সোমবার পর্যন্ত ১৫ লাখ টাকা দাম করছেন ক্রেতারা।

তবে শাহেদ এ দামে ‘বিগ বস’কে বিক্রি করবেন না। এ জন্য সোমবার(আজ সন্ধ্যায়) ঢাকার গাবতলীর কোরবানীর হাটে নিয়ে যাবেন। তবে  ১৮লাখ টাকা হলে তিনি বিক্রি করে দেবেন ‘বিগ বস’ নামের এ ষাঁড়টি; এ তথ্যও জানালেন খামারি শাহেদ।

‘বিগবস’ নামে বিরাটাকৃতির এই ষাঁড়টির ওজন ১৪৮০ কেজি। ১১ ফুট লম্বা আর উচ্চতা ৬ ফুট। শারিরীকঅবয়বের মতো এর দৈনিক খাদ্য তালিকাও বেশ ঈর্ষনীয়। এর খাদ্য তালিকায় নানা ধরণের দানাদার খাবার, খড়,ঘাসের পাশাপাশি আপেল, মালটা, গাজর, শসাও রয়েছে। তবে কোনো ধরণের এন্টিবায়টিক বা ক্ষতিকার ওষুধখাওয়ানো হয়নি দাবিও করেন শাহেদ আহমদ। চিকিৎসকও এ বিষয়টি নিশ্চিত করেছেন। সৌখিন খামারি শাহেদআহমদ বলেন, শখ করে এই ষাঁড়ের নাম রেখেছি ‘বিগবস’। এবারের ঈদের বাজারে ‘বিগবস’ সারাদেশের বড়গরুগুলোর একটি দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট দেয়ার পর অনেকেইএটি দেখতে আসছেন। দর, দামও করছেন।

শাহেদ বলেন, সিলেটে ভালো দাম পাইনি, দেশের সবচেয়ে বড় কোরবানীর পশুর হাট ঢাকার গাবতলিতে আজসন্ধ্যায় (সোমবার) নিয়ে যাচ্ছি ষাঁড়টি।

দর্শনার্থীরা শুধু বিরাটাকৃতির এই ষাঁড়টিই দেখছেন না, তারা শাহেদ আহমদের খামার সম্পর্কেও  খোঁজ খবরনিচ্ছেন। এই ফার্মের সফলতার গল্প শুনে অনেকে স্বপ্ন দেখছেন এমন একটি খামার  তৈরির করার।

এদিকে বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রনজিৎ কুমার আচার্য বলেন, ‘বিগবস’ নামের এ ষাঁড়টিরবয়স ৪ বছর। একটি গরু সাধারণত ৬ বছরে পূর্ণ বয়স্ক বলা যায়। সে অনুযায়ী বিগবসের এখনকার স্বাস্থ্য উন্নয়নেরহার অনুযায়ী সে ৭৫ ভাগ হয়েছে। আগামী দুই বছরে এ ষাঁড়টি আরও ২৫ ভাগ বড় হবে।

এটি দেশের মধ্যে একটি আদর্শ মাংসাসি ষাঁড় বলেও দাবি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *