প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব,বর্ষীয়ান প্রবীণ রাজনীতিবিদ, সিলেটের সকল মহলের অভিভাকতুল্য স্বজন ও সিলেট মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আ ফ ম কামালের আজ প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রবাস বার্তা সম্পাদনা পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৷
আ ফ ম কামাল একাধারে রাজনীতিবিদ ও খাঁটি সমাজসেবক ছিলেন। তিনি ১৯৮৪ শালা সিলেট টাইগার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও পরবর্তীতে টাইগার্স ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন বাংলাদেশ জোনের আহবায়কের দায়িত্ব পালন করেন। সিলেট নগরীর অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জননেতা এডভোকেট আ ফ ম কামালের অবদান সিলেটবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি খুবই নম্র, ভদ্র, অমায়িক এবং পরহেজগার লোক ছিলেন ৷
মহান রাব্বুল আলামিন যেন মরহুম আ ফ ম কামালকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
