প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: শুভেচ্ছা-২৮, আম্বরখানা দর্শন দেউড়ীর বাসিন্দা সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির চাচা, বিশিষ্ট লেখক, মুক্তিযুদ্ধের সংগঠক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর আজীবন সদস্য আতোয়ার খান ( ঝাড়ুমিয়া ) রোববার ভোর ৫ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে’সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে দর্শন দেউড়ীর শাহ শেখ ফরিদ (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে ।
প্রবাস বার্তা পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
