প্রবাস বার্তা ২৪ ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি : শাহজাহান চৌধুরীঃ সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাস্তা উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষার মরফোলোজিক্যাল স্টাডি ও টপোগ্রাফিক্যাল সার্ভেসহ পরিবেশ ও সামজিক অবস্থার প্রভাব নিরূপন বিষয়ক সভা অসুষ্ঠিত হয়েছে।
বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর(এলজিএডি) ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল এ- জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস(সিইজিআইএস) এর যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এ- জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস(সিইজিআইএস)’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. ওয়াজি উল্লাহ, সিলেট বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মো. মহসিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রু হাওর অঞ্চলের রাস্তা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী বিপুল চন্দ্র বনিক।
সিইজিআইএস’র রিচার্চ করসালটেন্ট নিশাত ফারজানা নি¤œী’র পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহম। প্রজেক্টরের মাধ্যমে এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে সিইজিআইএস’র পরিচালক মোস্তফা আলী।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার প্রমুখ।
সভায় জানানো হয়, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার তাহিরপুরে কৃষকদের মধ্যে প্রনোদোনা বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জের হাওর অঞ্চলের রাস্তা উন্নয়নে প্রতিশ্রুতি দিন। এর ফলে জেলার ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় ১৮টি রাস্তার সম্ভাব্যতা সমীক্ষার মরফোলোজিক্যাল স্টাডি ও টপোগ্রাফিক্যাল সার্ভে চলছে। এ সড়কগুলো জীববৈচিত্র রক্ষা করে তৈরী করা হবে। এ ১৪টি রাস্তার মোট দৈর্ঘ্য ২২৬ দশমিক ২৫ কিলোমিটার। এরমধ্যে ৪টি উড়াল সড়ক হবে। যার দৈর্ঘ্য সাড়ে ১৩ কিলোমিটার। এ রাস্তাগুলোতে ২৪টি সেতু ও ৫০ কালভার্ট হবে। এ সভায় সুনামগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা অংশ নেন।

One response to “সুনামগঞ্জে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রাস্তা উন্নয়নে পরিবেশ ও সামাজিক অবস্থার প্রভাব নিরূপন বিষয়ক মতবিনিময় সভা”
I’m extremely impressed with your writing skills as well as with the
layout on your weblog. Is this a paid theme or did you modify it yourself?
Anyway keep up the excellent quality writing, it’s rare to see a nice blog like this
one these days. http://Www.fourkrestaurant.com/