সুনামগঞ্জে বন্যা দুর্গতদের ঘরে ঘরে ‘স্বপ্ন ফাউন্ডেশন’র খাদ্যসামগ্রী বিতরণ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আকষ্মিক বন্যা ও করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্ভোগে সুনামগঞ্জে দরিদ্র, কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ও বাংলাদেশে যৌথভাবে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ফাউন্ডেশন’ এবং এই কার্যক্রমের সহায়তায় ছিল বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবনের গল্প’।

বুধবার(২৯ জুলাই) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারের প্রায় তিনশতাধিক মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

উল্লেখিত ‘স্বপ্ন ফাউন্ডেশন’ এবং ‘জীবনের গল্প’র স্বেচ্ছাসেবীগণ নৌকায় করে কোথাও বন্যার পানি-কাদা উপেক্ষা করে বন্যার্ত অর্ধশত পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।

স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিনিধি জামিল চৌধুরী জানান, প্রতিটি প্যাকেটে ৯কেজি চাল, ২ কেজি ডাল, ৪কেজি পিয়াজ, ৪কেজি আলু, ২লিটার তেল, ১কেজি লবন, ১কেজি রসুনসহ  প্রতিটি পরিবারের আনুমানিক পনের দিনের অন্যান্য খাদ্য সামগ্রী রয়েছে।

তিনি আরও জানান, এ সময় সাহায্যপ্রাপ্ত অসহায় বন্যার্ত মানুষ আবেগ আপ্লুত হয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং স্বপ্ন ফাউন্ডেশনের প্রতি তাদের কৃতজ্ঞতাসহ এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

‘স্বপ্ন ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী ও লেখক মরিয়ম চৌধুরী জানান, আমরা সারা দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

ইতিমধ্যে বেশকিছু এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এ ধারা অব্যাহত রাখব। এ কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হেলাল আহমদ বলেন, আমরা অতীতেও বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ ত্রান সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজ মাও: আফতাবুজ্জামান।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *