প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মেদ এরশাদের প্রথম নামাজে জানাজা সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অতঃপর তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হিম ঘরে রাখা হয়েছে।
এরশাদের জানাজায় জাতীয় পার্টি (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান বলেন, “আজ রোববার সকাল আটটায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) জাতীয় পার্টির চেয়ারম্যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।“

এরপর সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক শোক বার্তায় এরশাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিগত শতাব্দীর আশির দশকের সামরিক বাহিনীর প্রধান রাজনৈতিক ক্ষমতা দখল করে একটানা ৮ বছর রাষ্ট্রপতি পদে ছিলেন এরশাদ। নব্বই দশকের শেষে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেন এই সামরিক শাসক।
মাঝখানে কিছুদিন কাজ করলেও প্রায় চার দশক নিজের রাজনৈতিক দল জাতীয় পার্টির মাধ্যমে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এরশাদ। বারবার জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন; সর্বশেষ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
