উড়ে গেলো সোয়া পাখি
পড়ে রইলো খাঁচা
কৌশল তার জানা ছিলো
কিভাবে যায় বাঁচা।
অঢেল আছে পাখিটার
তবু খাই খাই
সবকিছু গিলে খেয়েও
মনে শান্তি নাই।
লোভ তার খুব বেশী
ব্যাংক নেয় লুটে
দেশটারে লুটে নিয়ে
বিমানেতে ওঠে।
অনেক রক্তে এই দেশ
এনেছিলো জনতায়
সুযোগ পেয়ে গিলে খায়
জোচ্চোর লুটেরায়।
উড়ে যায় সোয়া পাখি
বউ তার সাথে
সব সম্ভব এই দেশে
সূর্য উঠে রাতে।
