প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ব্যুরো প্রধান পর্তুগাল এফ আই রনি :: পর্তুগাল এর রাজধানী লিসবন এর আলকান্ত্রা নামক এলাকায় মারাত্নকভাবে সড়ক দুর্ঘটনার শিকার হন পর্তুগাল প্রবাসী মিজানুর রহমান (২৮)। দীর্ঘ ১৭ দিন হাসপাতালে কোমায় থাকার পর মিজান আজ ০৫ জুলাই ২০২১ চলে গেলেন না ফেরার দেশে। ডা. রিকবেন্ত তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এদিকে মরহুমের লাশ দেশে পাঠাতে অদ্য বিকাল ৫ ঘটিকায় লিসবনের লার্গো দি ইন্তেনডেন্ত এ এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহন করে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম, পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন, পর্তুগাল বি এন পি এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলাম শিকদার, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তাসলিম উদ্দিন, মরহুমের প্রতিবেশি ও দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী জনাব আম্বিয়া ও আরেক প্রতিবেশি জনাব শেবুল এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা কালীন সময়ে মরহুমের বাবার সাথে ফোনালাপনে নিশ্চিত করা হয় যে মরহুমের পরিবার লাশ দেশে পাঠানোর যাবতীয় ব্যায়ভার বহন করবেন এবং পর্তুগাল বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশ দূতাবাস লিসবন এর সহায়তায় লাশ দেশে পাঠানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
