ঝুম বৃষ্টিতে গা ভিজিয়ে খুঁজতে গিয়েছি
বেগুনী রঙ্গের স্পর্শ ।
তোমার সীমাহীন ব্যস্ততা আন্দোলিত করেছে,
দগ্ধ করেছে হৃদপিন্ড ।
ঘন আকাশের বুকে শরীর বিছিয়ে অবসাদ গাহন
তৃপ্তি দিয়েছে সাময়িক ।
তুমি দাড়িপাল্লায় মেপে মেপে হিসেব করে
নিক্ষেপ করো অপর্যাপ্ত অনুভূতি ।
আমিযে শংখচিল ;
উড়তে জানা সাদা পায়ড়া ,
অদৃশ্য ডানা দিয়ে উড়ে যাই মেঘ বাড়িতে ।
তবু শেকল পড়বার মিথ্যে প্রলোভন স্বপ্ন
দু’চোখে মাখি আজো
তেপান্তরের মাঠ পেরিয়ে ডুবে থাকি –
ওত পাতা কোন এক বেসামাল সৈকতে
ওখানে নিতান্তই চোরাবালি ঘেরা ঘাট ;
সে আমার অজানা নয় মোটেও ।
ডাহুকের হাহাকার জমানো কান্না ;
বিশুদ্ধ প্রেমের নিঃশব্দ হাতছানি ,..
একলা করে দেওয়া ক্লান্ত গোধূলি লগণ
ভুলের পরিমাপ বাড়াতে অজান্তে ঘুম হয়ে আসে ।
বেগুনী রঙের বৃষ্টি – রোদেলা নীলা
