৪ ঠা জুলাই থেকে মসজিদ,লাইব্রেরি ও রেস্টুরেন্ট খুলবে : প্রধানমন্ত্রী বরিসের সর্ব শেষ আপডেট


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি কে এম আবুতাহের চৌধুরী :: বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ ঘোষণা করেছেন যে – আগামী ৪ঠা জুলাই থেকে মসজিদ, উপাসনালয়, রেস্টুরেন্ট, পাব, হোটেল, সিনেমা হল, লাইব্রেরি, মিউজিয়াম, গ্যালারি ও সেলুন খোলা যাবে। যে কোন সাইজের এক পরিবারের সদস্যরা অন্য পরিবার পরিদর্শন করতে পারবে। তবে নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরো বলেন – বিবাহের জন্য ৩০ জন লোকের পার্টি করা যাবে । সামাজিক দূরত্ব ২ মিটারের পরিবর্তে ১ মিটারের অধিক করতে হবে । এটা শুধু ইংলণ্ডের বেলায় প্রযোজ্য। স্কটল্যাণ্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যাণ্ডে ২ মিটার দূরত্ব বলবৎ থাকবে।

আজ প্রতিদিনের মতো সর্ব শেষ আপডেট ও সাংবাদিক সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন । আগামী কাল থেকে আর কোন প্রেস ব্রিফিং জরুরী প্রয়োজন ছাড়া করা হবে না । এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন -চীফ মেডিকেল এডভাইজার প্রফেসর ক্রিস হুইটি ও সাইন্টিফিক এডভাইজার স্যার পেট্রিক ভ্যালেন্স উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন যে- সুইমিংপুল, নাইট ক্লাব, ক্যাসিনো খোলা যাবে না। আগামী সেপ্টেম্বর থেকে সব স্কুল খোলা হবে । বাইরে গেলে মাস্ক পরতে হবে।

প্রেস ব্রিফিং এ আরো বলা হয় যে -গত ২৪ ঘন্টায় বৃটেনে করোনা ভাইরাসে ১৭১ জন মারা গেছেন । এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪২হাজার ৯২৭। ভাইরাসে মৃতের সংখ্যা ও সংক্রমণের সংখ্যা কমে আসায় লক ডাউন শিথিল করা হয়েছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *